র। কালী বড় মুখরা। সে সদাই আমার সহিত কলহ করিত। এক একদিন এমন কথা বলিত যে, আমি বাড়ীতে আহার করিতাম না। অবশেষে একদিন রাগ করিয়া বাড়ী হইতে চলিয়া যাই এবং একমাস পরে বিবাহ করিয়া বাড়ীতে প্রত্যাগমন করি।
আ। তাহার পূর্ব্বেই তোমার পুত্র হইয়াছিল?
রা। আজ্ঞে হাঁ—আমি যখন দ্বিতীয়বার বিবাহ করি, তখন আমার পুত্রের বয়স এক বৎসর মাত্র।
আ। এ বাড়ীতে কি অপর কোন পুরুষ-মানুষ আসিয়া থাকে?
রা। আজ্ঞে না।
আমি আর কোন কথা জিজ্ঞাসা করিলাম না। একজন কনষ্টেবলকে একখানি গাড়ী ভাড়া করিয়া আনিতে বলিলাম। গাড়ী আনীত হইলে সেই মৃতদেহ হাঁসপাতালে পাঠাইয়া দিলাম, আমিও থানায় ফিরিলাম।
তৃতীয় পরিচ্ছেদ।
থানার ফিরিয়া আসিয়া কিছুক্ষণ নির্জ্জনে বসিয়া চিন্তা করিলাম। কে এই কাণ্ড করিল। কালী যদি সত্য সত্যই আত্মহত্যা করিত, তবে তাহার ঘরের দরজা নিশ্চয়ই ভিতর হইতে আবদ্ধ থাকিত, তাহার আকৃতিরও যথেষ্ট পরিবর্ত্তন হইত! যে রুমাল-