বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেমের খেলা - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
দারোগার দপ্তর, ১৯৭ সংখ্যা।

 কম্পাউণ্ডার বাবুর কথায় স্পষ্টই বুঝিতে পারিলাম, তাঁহার সহিত দুঃখীর অবৈধ প্রণয় আছে। কিন্তু সে কথা প্রকাশ করিলাম না। ইত্যবসরে দুঃখীও কম্পাউণ্ডারকে দেখিতে পাইল। সে ধীরে ধীরে ডিস্পেন্সারির মধ্যে প্রবেশ করিয়া কতকগুলি পান কম্পাউণ্ডারের নিকট ছুড়িয়া দিয়া হাসিতে হাসিতে পলায়ন করিল।

 কম্পাউণ্ডার বাবু সযত্নে পানগুলি কুড়াইয়া লইয়া, আমাকে দেখাইলেন এবং তাহা হইতে একটী পান লইয়া আমাকে দিতে আসিলেন। আমি সে পান গ্রহণ করিলাম না। হাসিতে হাসিতে বলিলাম, “ও সকল পান আপনার জন্যই সাজা হইয়াছে। আমি উহার একটী খাইলে দুঃথীর মনঃপূত হইবে না। বিশেষতঃ আধি অধিক পান খাই না। আহারের পর একটী করিয়া খাইয়া থাকি।


সপ্তম পরিচ্ছেদ।

 কম্পাউণ্ডার বাবু আর কোন কথা কহিলেন না দেখিয়া আমিও আর দুঃখীর কথা তুলিলাম না। কিছুক্ষণ অনান্য কথাবার্ত্তার পর জিজ্ঞাসা করিলাম, “দুঃখীর অবস্থা ত বুঝিলাম, এখন কালীর কিরূপ বলুন দেখি? তাহার চরিত্র কেমন?”

 ক। ততোধিক।

 আ। দুঃখীর চেয়েও জঘন্য?