বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেমের খেলা - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেমের খেলা।
৩৩

 ক। দুঃখীর ত একজন—সে একজনেই সন্তুষ্ট আছে। কিন্তু কালীর তাহা নয়—কালীর তিন চারিজন আলাপী লোক আছে।

 আমি হাসিয়া উঠিলাম। বলিলাম, “না—না, আপনি উপহাস করিতেছেন। একে কালীর বয়স অধিক, যৌবনের দুর্দ্দমনীয় আকাঙ্ক্ষা অনেক নিবৃত্তি হইয়াছে, তাহার উপর তাহার গর্ভে এক সন্তান জন্মিয়াছে; সন্তানের লালন পালন করিবে, না নিজের সুখের চেষ্টায় ফিরিবে?”

 কম্পাউণ্ডার বলিলেন, “আপনি দুশ্চরিত্রা রমণীর আচরণ দেখেন নাই, বোধ হয় সেই জন্যই ঐ কথা বলিতেছেন। পুত্রকে ঘুম পাড়াইয়া হউক, কিম্বা তাহাকে আর কোন উপায়ে শাস্ত করিয়া হউক, কালী দিনের মধ্যে দুই তিনবার বাড়ী হইতে বাহির হইত এবং একাই পাশাপাশি বাড়ীতে প্রবেশ করিত।”

 আ। তবে কালীরও এ পাড়ায় বেশ সুনাম আছে?

 ক। আজ্ঞে না—এইটীই আশ্চর্য্য! আমি যতদুর জানি, তাহাতে দুঃখী অপেক্ষা কালীকেই অধিক মন্দ মনে করি। কিন্তু পাড়ার লোকে দুঃখীর নিন্দা করে এবং কালীর যথেষ্ট সুখ্যাতি করে।

 আ। উহার কারণ কিছু বুঝিতে পারিয়াছেন?

 ক। কতকটা। পাড়ার অনেকেরই দুঃখীর উপর লোভ পড়িয়াছে। দুঃখী কিন্তু তাহাদের দিকে দৃক্‌পাতও করে না। বোধ হয় সেই জন্যই তাহারা রাগ করিয়া দুঃখীর নিন্দা করে।

 আ। এত সুখ থাকিতে কালী আত্মহত্যা করে কেন?

 কম্পাউণ্ডার আবার যেন শিহরিয়া উঠিলেন। কিন্তু তখনই আত্ম সংবরণ করিয়া বলিলেন,—“যখন পুলিসের বড় বড় কর্ম্মচারী উহাকে আত্মহত্যা বলিতেছেন না, তখন আমরাই বা বলি কেন?