পরে আমার উত্তরের অপেক্ষা না করিয়াই ঈষৎ হাসিতে হাসিতে বলিলেন, “এ বিবাহ বাড়ী - আমোদ প্রমোদের জায়গা; এখানে আপনি কেন?”
আমি হাসিয়া বলিলাম, “মুনসী আবদুল সাদেক কোথার আছেন? আমি তাঁহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি।”
আমার কথা শুনিয়া তিনি আশ্চর্য্যান্বিত হইলেন। পরে উত্তর করিলেন, “আমারই নাম আবদুল সাদেক। কন্যার বিবাহ দিতে বসিয়াছি —এমন কোন অন্যায় কার্য্য করি নাই, যাহাতে আমার বাড়ীতে আপনাদের মত লোকের শুভাগমন হইতে পারে।
আ। মলঙ্গায় মহম্মদ নামে আপনার কোন আত্মীয় বাস করেন?
আব। আজ্ঞে হাঁ - আমার শ্যালক।
আ। তাহার অবস্থ। কেমন?
আব। বড় ভাল নয়।
আ। কাল তিনি আপনার বাড়ীতে নিমন্ত্রণ রক্ষার্থ আসিয়া ছিলেন কি?
আব। আজ্ঞে হাঁ—কেন?
আ। খুব সম্ভর তাঁহার বিষপানে মৃত্যু হইরাছে।
মুখ হইতে কথাগুলি নির্গত হইবামাত্র আবদুল সাদেক স্তম্ভিত হইলেন। তিনি চীৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, “সে কি! কাল বেলা তিনটার সময় তিনি আহারাদি করিয়া বাড়ীর দিকে গিয়াছিলেন। কি রকমে তাঁহার মৃত্যু হইল?
আ। প্রকৃত ব্যাপার এখনও জানা যায় নাই। তবে বোধ হয়, তিনি বিষপানে মারা পড়িয়াছেন।