বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেম-পাগলিনী - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম-পাগলিনী।
৩৯

 হো। আজ্ঞে হাঁ।

 আ। এখনও রাজী আছেন?

 হো। না।

 আ। কেন?

 হো। তাহার চরিত্র ভাল নয়। যে আপনার স্বামীর উপর সন্তুষ্ট না হইয়া পর-পুরুষের উপর নজর দেয়, তাহাকে বিবাহ করিয়া সুখী হইতে পারিব না।

 আ। মাল্‌কা আপনাকেই ভালবাসে। আপনার জন্মই কুলটা বলিয়া তাহার অখ্যাতি হইয়াছে।

 হোসেন হাসিয়া উঠিলেন। পরে বলিলেন, আমিও পূর্ব্বে সেইরূপ ভাবিতাম। কিন্তু এখন আমার চক্ষু ফুটিয়াছে। সে আরও একজনকে আমি অপেক্ষাও ভালবাসে।

 আ। তবে কি মাল্‌কা আপনার সহিত বিবাহ করিয়া অপরের সহিত গোপনে প্রণয় করিতে অভিলাষ করিয়াছিলেন?

 হো। আজ্ঞে হাঁ—অমিত এখন সেইরূপই বুঝিয়াছি।

 আ। মাল্‌কা কাহাকে এত ভালবাসে বলিতে পারেন?

 হো। আব্বাস আলি নামে মহম্মদের একজন কারিকরের সহিত তাহার গুপ্ত প্রেম আছে।

 আ। আব্বাসআলি থাকে কোথায়?

 হো। কাঁকুড়গাছিতে মহম্মদের যে বাগান আছে, সেই বাগানে থাকে?

 আমি কিছুক্ষণ ভাবিয়া জিজ্ঞাসা করিলাম, আমাকে সেখানে লইয়া যাইতে পারেন?

 হোসেনআলি সম্মত হইলেন। তিনি বলিলেন, “চলুন, এই