У о? প্রেম-রহস্ত । ah. পথশ্রমে অত্যন্ত কাতর ও বহুদিনবিধি নিদ্রাহুখে বঞ্চিত পাগলিনী, কৈলাস শিখরের একটী মন্দার বৃক্ষের তলে উপবেশন করিল। পাগলিনীর দৃষ্টি প্রথমে জল প্রপাতের উপর পড়িল । কিন্তু বহু দূরে থাকিবার কারন পাগলিনীর মনকে অস্থির করিতে পারিল না। পাগলিনীর পদতলের তলে ঝরঝরে ঝরিত একটা নিঝরিণী। সুগন্ধ সমন্বিত শীতল সমীরণ মৃদু মৃদুভাবে পাগলিনীর সহিত (আলাপ করিল। পাগলিনী ইহার অকপটভাবের আলাপের স্পর্শনে এত আনন্দিভ হইল যে, আর পাগলিনী ইন্দ্রিয়কে নিজবশে রাখিতে পারিল না। দেহের কৰ্ত্তা ব্যতীত আর-সব অনুচরের ক্রমে ক্রমে শিথিল হইয়া আসিল । পাগলিনীও নিদ্রাদেবীর আশ্রয় লইতে বাধিত হইল । - নিদ্রাবসানে পাগলিনী দেখিল,—কতকগুলি জটালিনধারী উত্তরীয় বহুল সমন্বিত ঋষিগণ যথাকালে সন্ধ্যোপাসন করিতেছেন। নিয়মধশতঃ উৰ্দ্ধবাহু সংশিতব্ৰত কতকগুলি মুনি মন্ত্রোচ্চারণ পূর্বক সূর্য্যোপাসনা করিতেছেন । কিঞ্চিৎক্ষণ ধরে আর উহাদের দেখিতে পাইল না। পাগলিনী চিন্তামনির চিন্তাতে আবার মগ্ন হইল । সন্ধ্যার আবির্ভাব হওয়াতে আশ্রমবাসীরা আপনাদিগের কুটারের দ্বারে বাহির হইয়া নৃষজ্ঞের দরুণ অতিথি ডাকিতে লাগিলেন । যিনি ষাহাকে দেখিতে পাইলেন,—তিনি তাহাকে
পাতা:প্রেম-রহস্য.djvu/১১১
অবয়ব