এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছাতা আবিষ্কার
একদিন রোদে পুড়ে
লগুড় চাঁদ রাজা,
গায়ে-ঘামে জবো জবো
রঙ, হয় বেগুনী
চামড়া ভাজা ভাজা ৷
ডাকলেন সভা তক্ষুনি
জরুরী একান্ত ।
মন্ত্রী-অমাত্য-উজীর
ছুটোছুটি হুড়মুড়
প্রাণ নয় শান্ত।
কেউ এলো হুঁকো হাতে
কেউ উদোম পা ;
পাগড়ী হীন টেকো মাথা
দেখি কারো কারো
ভুঁড়ি নারা গা ।
মহামন্ত্রী মুগুর দাস
এলেন পায়ে হেঁটে ;
গোঁপ তার মোমে মোড়া
দোল দোলাৎ দোল
বালিশ বাঁধা পেটে।
বলেন রাজা, ‘শুনো,
ঢালু আমার মটর ভাজা
এমন দাপট রোদের?
কেন ? করো উপায়
নইলে পারে উচিত সাজা ৷