এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভাবনার চোটে মোম গলে
বালিশ ফেটে তুলো—
চোখ থেকে ঘুম গেল ছুটি,
মন্ত্রী ভাবেন, এবার বুঝি
প্রাণটা হবে ধুলো ।
গুডুক ফুঁকে গাঁজা টেনে
গগন ধোঁয়ায় কালো ;
মন্ত্রী বলেন, 'পথে-ঘাটে
বানাও চালার সারি
বন্ধ করো রোদের আলো।”
কাঠ চিরে খুঁটি-বেড়া
চালে মাটির টালি ;
লোকে অবাক হয়ে দেখে—
রাস্তার ওপর ঘর-দোর
বন-বাদাড় খালি।
গাছ কেটে ইট করে
এ কি অনাসৃষ্টি,
মাঠের শস্য পুড়ে ছাই
রাজার মাথা বাঁচাতে
আচমকা বন্ধ হলো বৃষ্টি ।
বিজ্ঞানী আর পণ্ডিত ডেকে
বসলো আবার সভা ৷
সায়ত্রিশ মন আফিং কাবার
পানের রসে নালা,
চোখগুলো সব জবা ৷