এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ঝুলোঝুলি
বাদুড় ঝুলে শিরিষ গাছে
ঘরের ছাদে চামচিকে,
মেঘের মাথায় চাঁদ ঝুলে
রাতের আঁধার হয় ফিকে ।
চলছে গাড়ী চলছে সবাই
নারী-পুরুষ বাচ্চা-বুড়ো,
বৌয়ের গলায় ঝুলে কাশে
ন’পাড়ার মাতাল খুড়ো ।
ফোকলা দাঁতের ফোঁকর দিয়ে
মা ঝুলছে দেখ দিব্য হাসি,
তাকে আমরা সবাই চিনি
দত্তপাড়ার পাল্কীমাসি।
চাকরি পেতে যাচ্ছ যখন
হাতে ঝুলাও টাকা-কড়ি,
চলছে বাবু হাওয়া খেতে
ঝুলে দেখ বেতের ছড়ি