বিষয়বস্তুতে চলুন

পাতা:ফুড়ুৎ - জগন্নাথ চক্রবর্তী (১৯৮৯).pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৃষ্টি

হচ্ছি আমি জীব-বিজ্ঞানী
ভাবছো?কেন দুঃখ যাবে
গড়ছি দেখ টাটকা তাজা
বিদঘুটে জীব ।

শিবকে কিছু করব নকল
হাত-পা দেব চোখ দেব না
মগজ তার গুলিয়ে নেব
উপড়ে দেব জিভ

অনেকটা সে ভূতের মতন
রাত বেরুবে মটকে খাবে
ঢেকুর তোলে মেলবে ডানা
চলে যাবে দূর ।

ভাববে কিও সকাল বেলা
আকাশ দেখে বুঝবে পাতাল
খেলার নামে পড়বে শুয়ে
এক্কেবারে ভোর ৷

১৯ ভাদ্র ১৩৯৬
হাফলং