বিষয়বস্তুতে চলুন

পাতা:ফুড়ুৎ - জগন্নাথ চক্রবর্তী (১৯৮৯).pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোলাবী নেশায় কবি সৌরভ খন মন ; কটাক্ষে রহস্যময়ী দেখায় ক্ষণে ক্ষণ । খিল খিল হাসে উতোরোল- আমার প্রিয় নজরুল । ভুই চাঁপার কথা নেই হেসে কুটি কুটি ; বকুল রজনীগন্ধা ‘ফুটফুটে’ ফুটে ওঠে খায় লুটোপুটি । ‘আমরাই কবির প্রিয় ফুল'— আমার প্রিয় নজরুল । ‘সে' কবির নবীনা প্রিয়া উহু আনন্দে আকুল ; সোনালী ঝিঙ্গেফুল । ডেকে ওঠে কুহু আর বুলবুল- নজরুল—প্রিয় নজরুল । ২৯ আষাঢ় ১৩৯৬ হাফলং ফাঁকি তোর বাড়ী কোথা ? ‘পেতনী পাড়া।’ কাজ কি ছাই একটু দাড়া ৷ আহা! মুখটি কালো হয়েছে কি ? গলাটা তোল কামড়ে দেখি । ‘উঃ! মাছের কাঁটা' বিড়াল ডাকি, শুন, এসব কাজে দেই না ফাঁকি । ১৪ আশ্বিন, ১৩৯৬ হাফলং