এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
খুঁড়োর বাল্যস্মৃতি থেকে
আমি যখন ছোট্ট ছিলুম দেড় বছরের চামচিকে,
পেট মাথা মস্ত তখন হাত-পা গুলো লিকলিকে।
সাত মাসেতে কথা শিখি
সাড়ে-সাতে হাঁটা ;
মনে হতো দুলছে কিনা
ডাবের নিচে পা-টা ।
দাঁত কয়টি পষ্ট হলে
হলাম যেন ছাগল,
ফুটে। বালিশ চটকে ধরে
এক্কেবারে পাগল ।
লক্ষণ দেখে গণক ঠাকুর
বললেন একটু হেসে ;
এমনটি আর কোনকালে
জন্মেনি এদেশে।
বড় হলে হাতিয়ে নেবে
লাখ টাকা মোটা নাম ;
কত লোক আসবে তেড়ে
তড়বড়িয়ে বাড়বে দাম ।
এখন আমি বুড়ো হলুম ষাট বছরের টিকিটে ;
টাক পড়েছে টিকি গেছে ফালি গামছা চিট্ চিটে ৷
বিজয়া দশমী ’৯৬
রাজনগর