বিষয়বস্তুতে চলুন

পাতা:ফুড়ুৎ - জগন্নাথ চক্রবর্তী (১৯৮৯).pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'পাথর। সে আবার কি উপাধি
কোন জাতি ?’
বুড়ো নাম শুনে চমকায় ৷
খুড়োর মুখে কথা যোগায়
‘তোমরা যখন চন্দ্রবৈদ্য
কামিয়ে রাজার দাঁড়ি ।
আমরা তখন শুক্লবৈদ্য
ধুইতাম রাণীর শাড়ী।
রাজত্ব আর রাজা গেলে
নাপিত নামে শুরু করলে
ছোট-বড় সবার কাজ ৷
আমরাও তখন রাণী হারা
পেটের দায়ে কপাল পোড়া
ধরলাম তখন ধোপার সাজ ।
আজ হলে মুরারীমোহন শীল
খুইয়ে সকল জাত;
আমি তাই পতিতপাবন পাথর
মেলাও এবার হাত।'

২২ আষাঢ় ১৩৯৬ হাফলং