৩৯
অতিশয় সুন্দর নাম বটে, কিন্তু তোমার নামের সহিত যেন তোমার কথা মিলে, কেবল এই জন্যে কি তুমি সত্য কথা কহিয়া থাক? সে হাসিতে২ বলিল, না না, মেম সাহেব, এমত নয়। ঈশ্বর আমাদিগকে সত্য কথা কহিতে আজ্ঞা দিয়াছেন, এই জন্যে আমি সত্য কথা কহিয়া থাকি। তিনি বলিয়াছেন, “তাবৎ মিথ্যাবাদিরা অগ্নি ও গন্ধকের প্রজ্জ্বলিত হ্রদে নিক্ষিপ্ত হইবে।” প্রকাশিত ভবিষ্যদ্বাক্য। ২১।৮।
আমি জিজ্ঞাসা করিলাম, ধর্ম্মপুস্তকের ঐ কথাটি তোমাকে কে শিখাইল? সত্যবতী উত্তর করিল, পিতা শিখাইয়াছেন। রাত্রিকালে আমাদের আহার হইলে তিনি নিত্য২ আমাদিগকে ধর্ম্মপুস্তকের দুই একটি পদ শিখাইয়া স্পষ্টরূপে বুঝাইয়া দেন। বোধ হয়, সত্যতার বিষয়ে যত পদ আছে, সে সকল আমি মুখস্থ বলিতে পারি; এবং ঐ সকলের মধ্যে এই পদটি বড় ভাল বাসি, “আমিই পথ ও সত্যতা ও জীবন”। যীশু খ্রীষ্ট ইহা বলিলেন; এবং তাহার অর্থ পিতা আমাকে গত রবিবারে বুঝাইয়া দিয়াছেন। মেম সাহেব, আমরা যদি খ্রীষ্টকে ছাড়িয়া অন্য পথে চলি, তবে স্বর্গে না পৌঁছিয়া নরকে পড়িব।