বিষয়বস্তুতে চলুন

পাতা:বংশ-পরিচয় (ষষ্ঠ খণ্ড) - জ্ঞানেন্দ্রনাথ কুমার.pdf/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 বংশ পরিচয় । এটা ভগবানেরই বিধান ; চক্ষুরিদ্রিয়ের অভাব হওয়ার পরই এমত অসাধারণ স্মরণ শক্তি হয়। রাজেন্দ্র বাবু, এমন কোন বিষয় যাহা কৰ্ম্মচারিগণ কাগজ পত্ৰ অনুসন্ধান করিয়া বাহির করিতে অক্ষম হইয়াছেন, তাহা মৌখিক বলিয়াছেন, "অমুক সনের অত তারিখের কাগজে লেখা আছে আপনারা তাহাই দেখুন। সত্যই সেই বিষয় তৎ কালীন কাগজে পাওয়া গিয়াছে। রাজেন্দ্র বাবুর হৃদয়ে যথেষ্ট মায়া। মমতা ছিল, যদিও তিনি অত্যন্ত কড়া মেজাজের লোক তথাপি তিনি গরিবদুঃখী বা বিপন্ন লোকদিগকে উপযুক্ত ভাবে দান করিয়াছেন । তঁহার অল্পাধিক সকল বিষয়েই বেশ অধিকার ছিল । তিনি গান বাদ্য খোশ গল্পপ্রিয় ছিলেন । তিনি অধীনস্থ কৰ্ম্মচারী দিগের মধ্যে ভাল মন্দ বিচার করিয়া যথোপযুক্ত পুরস্কার দিতেন, মোট কথা তাহার নিকট কাৰ্য্যক্ষম লোকের বিশেষ আদর ছিল । আমলাদিগের প্রতি তিনি উপযুক্ত সন্মান দেখাইয়া লোকের নিকট আদরণীয় ও আদর্শ ছিলেন । রাজেন্দ্ৰবাবু যদিও এত কড়া মেজাজের লোক ছিলেন, কিন্তু ইহার মধ্যে সময় বুঝিয়া উপযুক্ত কোন লোকে কোন উচিত কথা তাe iাক সাহস করিয়া বলিলে তাহাতে তিনি অসন্তুষ্ট হন নাই, তাহার নিকট • হ্যায়বাদী লোকের যথেষ্ট সম্মান ছিল । অনেক সময় বিষয় সম্বন্ধীয় কাৰ্য্য লইয়া মহিম বাবুর সহিত ভীষণ সজঘর্ষ উপস্থিত হইত। তখন প্ৰত্যেকেই স্বীকাৰ্য্য সাধনাপে পরম শত্রুর স্থান অধিকার করিয়াছেন । কিন্তু তাহাতে তীত্বাদে বু হৃদয়ের স্নেহ ভক্তির স্থান কখনও বিনষ্ট হয় নাই ; সময়ান্তরে প্রয়োজন। বশতঃ রাজেন্দ্ৰবাবুর সহিত সাক্ষাৎ পরামর্শ আবশ্যক হইলে মহিমা বাবু সংবাদ পঠাইয়াছেন। বড় দাদা ‘ভাসিতেছেন শুনিয়া রাজেন্দ্ৰ বাৰু ব্যস্তভাবে দাদার বসিবার জন্য ভাল একখানা চেয়ার অ্যানাইয়া