বিষয়বস্তুতে চলুন

পাতা:বংশ-পরিচয় (ষষ্ঠ খণ্ড) - জ্ঞানেন্দ্রনাথ কুমার.pdf/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মিত্রের বিবাহ হইয়াছিল। মধ্যম কন্যার সহিত গঙ্গাধর মিত্রের অপর পুত্রের বিবাহ হইয়াছিল। গঙ্গাধর মিত্র সওদাগর অফিসে বেনিয়ান ছিলেন। পাঁচকড়ি মিত্র বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন, তাহার মত পাখোয়াজ বাজাইতে অতি অল্প লোকেই পারিত। মধ্যমা কন্যার একটা দৌহিত্র ও দৌহিত্রী। দৌহিত্রের নাম লালবিহারী দত্ত। ইনি হাটখোলা দত্ত বাড়ীর মন্মথনাথ দত্তের পুত্র। শিবনারায়ণের কনিষ্ঠা কন্যার সহিত নিমতলা-নিবাসী প্যারিচাঁদ মিত্র (বিখ্যাত টেকচাঁদ মিত্র) মহাশয়ের ভ্রাতুষ্পুত্র চমৎকার মিত্রের সহিত বিবাহ হয়। চমৎকার মিত্র কিছুকাল ইম্পিরিয়াল লাইব্রেরীর লাইব্রেরীয়ান ছিলেন।

 শিবনারায়ণের জ্যেষ্ঠ পুত্র ব্রজজীবন বসু মহাশয় তৎকালীন Junior ও Senior পরীক্ষায় উত্তীর্ণ হইয়া গবর্ণমেণ্টের কাষ্টমস ডিপার্টমেণ্টে (Customs Dept.) কর্ম্ম করিতে আরম্ভ করেন। ইনি অত্যন্ত সদাশয় এবং পরোপকারী ছিলেন। যে কোনও ব্যক্তি তাহার সংস্পর্শে আসিত, তাঁহার সুন্দর মুর্ত্তি ও মধুর সম্ভাষণে মুগ্ধ হইয়া তাঁহার প্রতি শ্রদ্ধাবান হইত। হিন্দুশাস্ত্রেও তাঁহার যথেষ্ট অধিকার ছিল। ইনি দুই দার পরিগ্রহ করেন। প্রথমে বাগুটীয়ার প্রসিদ্ধ মুখ্য কুলীন ঘোষ বংশে বিবাহ করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর ঈশানচন্দ্র সিংহের একমাত্র সন্তানকে বিবাহ করেন। তাহাঁর দুই পুত্র ও তিন কন্যা। জ্যেষ্ঠা কন্যার বিবাহ ডিমলার রাজা জানকীবল্লভ সেনের সহিত, মধ্যম কন্যার বিবাহ মজিলপুরের জমিদার হরমোহন দত্তের জ্যেষ্ঠ পুত্র হেমচন্দ্র দত্তের সহিত ও কনিষ্ঠা কন্যার বিবাহ ঝামাপুকুরনিবাসী ডাক্তার প্রিয়নাথ মিত্রের জ্যেষ্ঠ পুত্র অবিনাশচন্দ্র মিত্রের সহিত হয়। ব্রজজীবন বসুর জ্যেষ্ঠ পুত্র পীতাম্বর বসু একমাত্র পুত্র শ্রীমান্‌ নির্ম্মল্কুমার ও দুই কন্যা রাখিয়া অল্প বয়সে মর্ত্ত্যলোক ত্যাগ করেন। তিনি দুই দার পরিগ্রহ করিয়াছিলেন। প্রথমে রামনগরনিবাসী কৈলাশচন্দ্র ঘোষ মহাশয়ের জ্যেষ্ঠ