বিষয়বস্তুতে চলুন

পাতা:বংশ-পরিচয় (ষষ্ঠ খণ্ড) - জ্ঞানেন্দ্রনাথ কুমার.pdf/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডাঃ সুনীলকুমার মুখোপাধ্যায়। কলিকাতার সুপ্ৰসিদ্ধ চক্ষুরোগের চিকিৎসক ডাঃ সুনীলকুমার মুখোপাধ্যায়ের নিবাস হুগলী জেলার অন্তৰ্গত তেলিনীপাড়া গ্রামে । র্তাহার পূর্বপুরুষগণ জেলা নদীয়ার অন্তঃপাতী শান্তিপুর গ্রামে বাস করিতেন। তাহার পিতার বৃদ্ধ প্রপিতামহ ৬/রামলোচন মুখোপাধ্যাধ৷ তেলিনীপাড়ায় আসিয়া বাস করেন। তাহার পর হইতে ৬/রামলোচনের বংশধরগণ উল্লিখিত তেলিনীপাড়ায় বাস করিয়া আসিতেছেন। } উহাদের কুলজী এই প্রবন্ধের শেষে লিখিত হইল। ডাঃ মুখোপাধ্যায়ের পিতা হরিপদ মুখোপাধ্যায় অতি অল্প বয়সেই পিতৃহীন হন। কোন আত্মীয়ের নিকট কোনরূপ সাহায্য না পাওয়ায় তিনি আপন যত্ন ও চেষ্টায় লেখাপড়া শিখিতে থাকেন। কিছুদিন পরে র্তাহার বিবাহ হয় । তঁহার শ্বশুর মহাশয় বিদ্যাশিক্ষার জন্য তঁহাকে কিছু কিছু সাহায্য করিতে থাকেন। দুৰ্ভাগ্য ক্ৰমে র্তাহার শ্বশুর মহাশয় কয়েক বৎসরের মধ্যেই মৃত্যুমুখে পতিত হন । তাহার মৃত্যুর কয়েক মাস পূর্বে সুশীলকুমারের জন্ম হয়। এই সময়ে হরিপদ কলেজে অধ্যয়ন করিতেছিলেন, আর অধিক দূর পাঠ করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠে । তিনি গবৰ্ণমেণ্ট বৃত্তি পাইতেছিলেন ; এই বৃত্তি না পাইলে তঁহার পড়াশুনার এইখানেই পরিসমাপ্তি হইত । তিনি এই বৃত্তি ও প্রাইভেট টিউসনির উপর নির্ভর করিয়া অতি কষ্টে লেখাপড়া ও সংসার চালাইতে লাগিলেন । এইরূপে তিনি বি-এল পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ওকালতী করিতে আরম্ভ করেন । তিনি হুগলীর দায়রা জজ ও সবজজ আদালতে ওকালতী করিতে থাকেন। সেই সময়ে স্বগ্রামে তাহার বিশেষ প্ৰতিপত্তি হইয়াছিল। তিনি স্থানীয়