কহিবে স্বরূপবাণীকে জনক কে জননী
কোথা বাস জন্ম কোন কূলে॥
দুই জনে তোঁহা হেরিদিব্য যজ্ঞ-সূত্রধারী
দ্বিজ ক্ষত্রী বৈশ্যের নন্দন।
পরিচয়-দান।কোন জাতি কহ মোরেকিবা দুই সহোদরে
কেন এলে আমার সদন॥
শুনিয়া দ্বিজের বাণীযুক্ত-করে চক্রপাণি
পরিচয় দিছেন দ্বিজেরে।
শুন শুন মুনিবরমোরা দুই সহোদর
নিবাস যে মথুরা নগরে॥
যদুকূলে উৎপত্তিবসুদেব মহামতি
মোরা দুই তাহার তনয়।
কৃষ্ণ বলরাম নামআইনু তোমার ধাম
বিদ্যা-শিক্ষা করিব আশয়॥
শুন শুন হে গোসাঞীপড়িব তোমার ঠাঁই
বিদ্যা-দান কর দুই জনে।
শুনি তবে মুনিবরকরি বহু সমাদর
আশীষিলা যুগল-নন্দনে॥
কহে তবে তপোধনআনন্দেতে দুই জন
পুত্ত্রবৎ থাক মোর ঘরে।
যে বিদ্যা শিখিতে চাহসেই বিদ্যা পাঠ লহ
শিক্ষা দিব পরম আদরে॥
এরূপে দু’ সহোদরআশ্বাসিয়া মুনিবর
গৃহে গেল ব্রাহ্মণীর ঠাঁই।
বলে তবে তপোবনআইল ছাত্র দুই জন
নাম হয় কানাই বলাই॥
দুই ভাই একে আরেনিরখি নিমিষ হরে
বিদ্যাশিক্ষা করিবে এখানে।
যেমন আপন সুতসেইরূপে নিয়মিত
তুমি মাত্র করিবে পালনে॥
শুনিয়া ব্রাহ্মণী ধায়বাহিরে আসিয়া চায়
কৃষ্ণবলরামে তবে দেখি।