বিষয়বস্তুতে চলুন

পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নটরাজ


অন্ত কে তার সন্ধান পায়
ভাবিতে লাগায় ধন্দ হে।

‘নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত
ভরুক চিত্ত মম।’


নৃত্যের বশে সুন্দর হল
বিদ্রোহী পরমাণু,
পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জীরে
বাজিল চন্দ্রভানু।
তব নৃত্যের প্রাণবেদনায়
বিবশ বিশ্ব জাগে চেতনায়,
যুগে যুগে কালে কালে
সুরে সুরে তালে তালে
সুখে দুখে হয় তরঙ্গময়
তোমার পরমানন্দ হে।

‘নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত
ভরুক চিত্ত মম।’


মোর সংসারে তাণ্ডব তব
কম্পিত জটাজালে।
লোকে লোকে ঘুরে এসেছি তোমার
নাচের ঘুর্ণিতালে।

৬৭