বিষয়বস্তুতে চলুন

পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

শরতের প্রবেশ

গান

নির্মল কান্ত, নমো হে নমো।
স্নিগ্ধ সুশান্ত, নমো হে নমো।
বন-অঙ্গনময় রবিকররেখা
লেপিল আলিম্পনলিপিলেখা,
আঁকিব তাহে প্রণতি মম।
নমো হে নমো।






শরৎ ডাকে ঘর-ছাড়ানো ডাকা
কাজ-ভোলানো সুরে-
চপল করে হাঁসের দুটি পাখা,
ওড়ায় তারে দূরে।
শিউলিকুঁড়ি যেমনি ফোটে শাখে
অমনি তারে হঠাৎ ফিরে ডাকে,
পথের বাণী পাগল করে তাকে,
ধুলায় পড়ে ঝুরে।
শরৎ ডাকে ঘর-ছাড়ানো ডাকা
কাজ-খোওয়ানো সুরে।


শরৎ আজি বাজায় এ কী ছলে
পথ-ভোলানো বাঁশি।
অলস মেঘ যায়-যে দলে দলে
গগনতলে ভাসি।

৯৭