এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বন-ফুল
৪৭
ইহাতে পৃথিবী যদি কলঙ্ক রটায়
ইহাতে হাসিয়া যদি উঠে সব ধরা
বল গো নীরদ আমি কি করিব তার?
রটায়ে কলঙ্ক তবে হাসুক না তারা।
বিবাহ কাহারে বলে জানিতে চাহি না—
তাহারে বাসিব ভাল, ভাল বাসি যারে!
তাহারই ভাল বাসা করিব কামনা
যে মোরে বাসে না ভাল ভাল বাসি যারে।”
নীরদ অবাক রহি কিছুক্ষণ পরে
বালিকারে সম্বোধিয়া কহে মৃদুস্বরে,
“সে কি কথা বল বালা যেজন তোমারে
বিজন কানন হতে করিয়া উদ্ধার
আনিল রাখিল যত্নে সুখের আগারে—
সে কেন গো ভালবাসা পাবেনা তোমার?
হৃদয় সঁপেছে যেলো তোমারে নবীনা
সে কেন গো ভালবাসা পাবেনা তোমার?
কমলা কহিল ধীরে “আমি তা জানিনা।”
নীরদ সমুচ্চ স্বরে কহিল আবার—