বিষয়বস্তুতে চলুন

পাতা:বন-ফুল - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বন-ফুল
৪৯


নীরদ উদ্গামী অশ্রু করি নিবারিত
সবেগে সেখান হতে করিল প্রয়াণ।
উচ্ছ্বাসে কমলা বালা উন্‌মত্ত চিত
অঞ্চল করিয়া সিক্ত মুছিল নয়ান।



পঞ্চম সর্গ।

বিজয় নিভৃতে—কি কহে নিশীথে?
কি কথা শুধায়—নীরজা বালায়—
দেখেছ, দেখেছ হোথা?
ফুল পাত্রহতে, ফুল তুলি হাতে
নীরজা শুনিছে কুসুম গুণিছে
মুখে নাই কিছু কথা!
বিজয় শুধায়—কমলা তাহারে
গোপনে, গোপনে ভালবাসে কিরে?
তার কথা কিছু বলে কি সখীরে?
যতন করে কি তাহার তরে।
আবার কহিল, “বলো কমলায়—
বিজ কানন হইতে যে তায়—
করিয়া উদ্ধার সুখের ছায়ায়—
আনিব, হেলা কি করিবে তারে?