বিষয়বস্তুতে চলুন

পাতা:বন-ফুল - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
বন-ফুল


‘ঘুমাও বিজয়! ঘুমাও গভীরে
দেখোনা দুখিনী, নয়নের নীরে
করিছে রোদন, তোমারি কারণ
ঘুমাও বিজয় ঘুমাও সুখে!
দেখোনা তোমারি তরে একজন
লার। নিশি দুখে করি জাগরণ—
বিছানার পাশে করিছে রোদন—
তুমি ঘুমাইছ—ঘুমাও ধীরে
দেখোনা বিজয়! জাগি সারা নিশি—
প্রাতে অন্ধকার যাইলে গো মিশি—
আবাসেতে ধীরে—যাইব গো ফিরে—
তিতিয়া বিষাদে নয়ন, নীরে—
ঘুমাও বিজয়! ঘুমাও ধীরে!



ষষ্ঠ সর্গ।

কমলা ভুলিবে সেই শিখর, কানন,
কমলা ভুলিবে সেই বিজন কুটীর,
আজ হতে নেত্র! বারি করোনা বর্ষণ,
আজহ’তে মন প্রাণ হওগো সুস্থির।