বিষয়বস্তুতে চলুন

পাতা:বন-ফুল - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বন-ফুল
৫৩


অতীত ও ভবিষ্যত হইব বিস্তৃত।
জুড়িয়াছে কমলার ভগন হৃদয়!
সুখের তরঙ্গ হৃদে হয়েছ উত্থিত,
সংসার আজিকে হোতে দেখি সুখময়।

বিজয়েরে আর করিবনা তিরস্কার,
সংসার-কাননে মোরে আনিয়াছে বলি।
খুলিয়া দিয়াছে সে যে হৃদয়ের দ্বার,
ফুটায়েছে হৃদয়ের অস্ফুটিত কলি!

জমি জমি জলরাশি পর্ব্বত গুহায়,
এক দিন উথলিয়া উঠে রে উচ্ছাসে!
এক দিন পূর্ণ বেগে প্রবাহিয়া যায়
গাহিয়া সুখের গান যায় সিন্ধু পাশে।—

আজি হতে কমলার নূতন উচ্ছ্বাস,
বহিতেছে কমলার নূতন জীবন।
কমলা ফেলিবে আহা নূতন নিশ্বাস,
কমলা নূতন বায়ু করিবে সেবন।

কাঁদিতে ছিলাম কাল বকুল তলায়,
নিশার আঁধারে অশ্রু করিয়া গোপন।