এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪২
বরেন্দ্র রন্ধন।
| সংখ্যা | মশল্লাদি | ফোড়নরূপে প্রয়োগ | বাটনারূপে প্রয়োগ | উপকরণরূপে প্রয়োগ | মন্তব্য |
|---|---|---|---|---|---|
| ২ | কাঁচা লঙ্কা বা গাছ মরিচ | শাক ভাজিতে, খেঁসারীর সূপে এবং কোন কোন অম্বলে শুক্না লঙ্কার পরিবর্ত্তে ব্যবহৃত হয়। কদাচিৎ ডাল-ফেলানী ঝোলেও প্রযুক্ত হয়। | বাটিয়া বা ঘষিয়া পোড়ায় এবং সিদ্ধে। গোটা চিরিয়া বা বাটিয়া সরিষা বাটার সহিত চড়চড়ীতে ও সরিষা বাটা ঝোলে। সাদাসিধা চাটনিতে এবং আচারে। জিরার সম্পর্কে কাঁচা লঙ্কার প্রয়োগ দেখা যায় না। | এই গ্রন্থের সর্ব্বত্র কাঁচা লঙ্কাকে ‘কাঁচা লঙ্কা’ রূপে বিশেষিত করা হইয়াছে। ইহা বঙ্গের সর্ব্বত্রই প্রায় জন্মে এবং হাটে বাজারে মাছ-তরকারীর সহিত বিক্রীত হয়। ইহা সুপক্ব হইলে সিন্দূর বর্ণ হয়। সুপক্ব বা অর্দ্ধপক্ব অবস্থায় রন্ধনে ব্যবহৃত হয়। | |
| ৩ | মেথি | সর্ব্বপ্রকার ছেঁচকীতে, চড়চড়ীতে, শুক্তানীতে ও ঝোলে। এই নিমিত্ত ইহাদিগকে মেথি পর্ব্বা- | বারসজের এক সজ। | শুক্না লঙ্কার সহিত একত্রে ফোড়ন না দিলে মেথির স্বাদ পরিস্ফুট হয় না। লঙ্কা, মেথি ফোড়ন-পক্ব |