এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ পঞ্চম খন্ড পামর এহিয়া। নারীঃ ইসলাম কি বাঁচিবে তাহে? মানবতা হত্যাকারী জল্লাদের হাতে ধর্ম কভু লভিবে কি প্রাণসুধা? পুরুষঃ ধর্ম কহে না কভু নিষ্পাপ শিশুদেহে করিতে আঘাত। ধর্ম কভু কহে নাই নারীদেহ পশুসম করিতে দলন৷ ধর্ম কভু কহে নাই সুতীক্ষ্ম শাণিত অস্ত্রে নারীদেহ খণ্ডবিখণ্ডিত করি রক্তমাখা মুখে গাহিতে ধর্মের গান। যদি কেহ অস্ত্রাঘাতে শিশুহত্যা করে যদি কেহ মদমত্ত পাশব ক্ষুধায় রহিয়াছে অনির্বা অনন্ত নরকণ। ভ্রাতৃবক্ষে হানিয়াছে পাশব আঘাত নারীরক্তে করিয়াছে ক্ষমাহীন পাপ বাংলার বুকে। পুরুষঃ চলিয়াছে মুক্তিসেনা ক্ষমাহীন ক্রোধে বিধাতার বজ্ৰসম করিতে সংহার পাক পশু সেনা। ক্ষিপ্ত কেশরী যেমতি বনভূমি প্রকম্পিয়া প্রচণ্ড গর্জনে পশুদেহ ছিন্নভিন্ন করি তপ্তরক্তে করে 343