বিষয়বস্তুতে চলুন

পাতা:বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (পঞ্চম খণ্ড).pdf/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ পঞ্চম খণ্ড
402
শিরোনাম সূত্র তারিখ
১৯। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রচারিত গান ... ...১৯৭১


(এক)


জয় বাংলা বাংলার জয়॥
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য উঠার এই তো সময়॥

বাংলার প্রতিঘর ভরে দিতে
চাই মোরা অন্নে।
আমাদের রক্ত টকবক দুলছে
মুক্তির রিক্ত তারুণ্যে॥

নেই—ভয়
হয় হউক রক্তের প্রখ্যাত ক্ষয়
আমি করি না করি না করি না ভয়।
অশোকের ছায় যেন রাখালের বাঁশরী
হয়ে গেছে একেবারে স্তব্ধ।
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার
আর ঐ কান্নার শব্দ॥
শাসনের নামে চলে শোষণের
সুকঠিন যন্ত্র।
বজ্রের হুংকারে শৃংখল ভাংতে
সংগ্রামী জনতা অতন্দ্র।

আর—নয়
তিলে তিলে মানুষের এই পরাজয়
আমি করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়॥

(কথা-গাজী মজহারুল আনোয়ার)