বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
বাঙ্গালা ভাষা ও সাহিত্য।

হোক ভারতের জয়!
জয় ভারতের জয়!
গাও ভারতের জয়!
কি ভয়, কি ভয়?
গাও ভারতের জয়!

 বঙ্গদর্শন আমার প্রণীত “হিন্দুধর্ম্মের শ্রেষ্ঠতা” সমালোচনা সময়ে ঐ গ্রন্থের শেষে উদ্ধৃত সত্যেন্দ্র বাবুর এই গীতটি আমার রচিত মনে করিয়া বলিয়াছিলেন, “রাজনারায়ণ বাবুর লেখনীর উপর পুষ্পচন্দন বৃষ্টি হউক! এই মহাগীত ভারতের সর্বত্র গীত হউক! হিমালয়কন্দরে প্রতিধ্বনিত হউক! গঙ্গা, যমুনা, সিন্ধু, নর্ম্মদা, গোদাবরীতটে বৃক্ষে বৃক্ষে মর্ম্মরিত হউক! পূর্ব্ব পশ্চিম সাগরের গম্ভীর গর্জ্জনে মন্দ্রীভূত হউক! এই বিংশতিকোটি ভারতবাসীর হৃদয়যন্ত্র ইহার সঙ্গে বাজিতে থাকুক!”

 অনেকে এইরূপ আক্ষেপ করেন যে, ধর্ম্ম ও আদিরসঘটিত গীত[] ব্যতীত বন্ধুতা, স্বদেশপ্রেম প্রভৃতি অন্যান্য বিষয়ে বাঙ্গালা ভাষায় অদ্যাপি গীত রচিত হয় নাই, কিন্তু এ আক্ষেপ অনেক পরিমাণে না হউক, কিয়ৎপরিমাণে অমূলক। সত্যেন্দ্রবাবু স্বদেশ-প্রেমোত্তেজক কতকগুলি গীত রচনা করিয়া এ অভাব কিয়ৎপরিমাণে দূর করিয়াছেন। কবিবর বিহারীলাল চক্রবর্ত্তী “সঙ্গীতশতক” নামে একখানি পুস্তক প্রকাশ করিয়াছেন, তাহাতে নানা বিষয়ের সঙ্গীত আছে। গঙ্গাধর মুখোপাধ্যায় “গীতহার” নামে


  1. দুঃখের বিষয় এই যে, আমাদিগের আদিরসঘটিত অনেক গীত অশ্লী লতা ও অবিশুদ্ধ প্রেমদ্বারা কলুষিত।