বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গালা ভাষা ও সাহিত্য।
৫৫

 এক্ষণে আমরা শ্লেষাত্মক গদ্য-কার্য্যবিভাগে প্রবেশ করিতেছি। টেকচাঁদ ঠাকুর এ প্রকার কাব্যের সৃষ্টিকর্তা। তাঁহার রচিত গ্রন্থ সকলে মানবস্বতাব পরিজ্ঞান বিশেষরূপে প্রদর্শিত হইয়াছে। ইহাঁর বিষয় পূর্ব্বে আমরা অনেক বলিয়াছি। কালীপ্রসন্ন সিংহের হুতুমপেঁচার নক্সায় বিলক্ষণ হাস্যরস-উদ্দীপনী শক্তি প্রকাশিত হইয়াছে। তাঁহার নক্সাগুলি জলজ্যান্ত বোধ হয়। সম্প্রতি ইন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায় কল্পতরুনামক একখানি শ্লেষাত্মক গদ্যকাব্য প্রকাশ করিয়াছেন, তাহার চিত্রগুলিতে নিতান্ত অল্পক্ষমতা প্রকাশিত হয় নাই।

 সঙ্গীত-বিভাগে রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর, ক্ষেত্রমোহন গোস্বামী, মহেন্দ্রনাথ দত্ত, এবং কৃষ্ণধন মুখোপাধ্যায় খ্যাতি লাভ করিয়াছেন। হিন্দু সঙ্গীতের উন্নতিজন্য আমরা শ্রীযুক্ত রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুরের নিকট বিশেষ উপকৃত আছি। ইংরাজেরা আমাদের সঙ্গীত বুঝিতে পারেন না বলিয়া তাহার অনাদর করেন। তাঁহাদিগের মধ্যে যাঁহারা বুঝিতে পারেন, তাঁহারা তাহা অত্যন্ত আদর করিয়া থাকেন। কাপ্তেন উইলার্ড এবং লামার্টিনিয়রের ভূতপূর্ব্ব অধ্যক্ষ শ্রীযুক্ত আল‍্ডিস সাহেব ইহার দৃষ্টান্ত।

 পুরাবৃত্ত-বিভাগে কেবল দ্বারকানাথ বিদ্যাভূষণ ও তারিণীচরণ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য। প্রথম শ্রেণীর পুরাবৃত্ত এখনও আমাদিগের ভাষায় লিখিত হয় নাই।

 শ্রীযুক্ত অক্ষয়কুমার দত্ত, শ্রীযুক্ত রাজেন্দ্রলাল মিত্র, শ্রীযুক্ত রামদাস সেন, শ্রীযুক্ত রজনীকান্ত গুপ্ত পুরাতত্ত্বানুসন্ধান,—ইংরাজীতে যাহাকে Antiquities বলে, ―সে