বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০
বাঙ্গালা ভাষা ও সাহিত্য।

 এক্ষণে মাইকেল মধুসূদন ও বঙ্কিমের কাল চলিতেছে।

 বাঙ্গালা ভাষার বর্ত্তমান অবস্থা অনেক আশাজনক বলিতে হইবে। ত্রিশ বৎসর পূর্ব্বে বাঙ্গালা ভাষাকে ইংরাজীতে কৃতবিদ্য অতি অল্প লোকে আদর করিতেন; এক্ষণে ঐ প্রকার অনল্পসংখ্যক লোক বাঙ্গালা ভাষাকে আদর করিতে দৃষ্ট হয়েন। ত্রিশবৎসর পূর্ব্বে বঙ্কিম বাবুর ন্যায় ইংরাজীতে কৃতবিদ্য ব্যক্তি বাঙ্গালা ভাষায় কোন প্রস্তাব রচনা করিতে হেয় বোধ করিতেন, কিন্তু এক্ষণে তাঁহার ন্যায় লোকে সেরূপ করেন না। কেহ কেহ এক্ষণে মাতৃভাষায় বক্তৃতা করিয়া থাকেন। কিন্তু ত্রিশ বৎসর পূর্ব্বে কৃতবিদ্য ব্যক্তিরা মাতৃভাষায় বক্তৃতা করিতে হেয় বোধ করিতেন। চতুর্দ্দিকে মাতৃভাষার সমাদর ক্রমে বৃদ্ধি হইতেছে, ইহা বিবেচনা করিলে মনে কিপর্য্যন্ত আহ্লাদের সঞ্চার হয়, তাহা বলা যায় না। এই সমাদরের বিশেষ চিহ্ন এই যে, কোন কোন ধনাঢ্য ব্যক্তি বঙ্গভাষার চালনার প্রতি উৎসাহ প্রদানার্থ গ্রন্থকারদিগকে অর্থ পারিতোষিক ও অন্যান্য প্রকারে অর্থানুকূল্য করিতে আরম্ভ করিয়াছেন। এইরূপ উৎসাহ-প্রদাতার মধ্যে কাশিমবাজার-নিবাসিনী মহামান্য। মহাবদান্যা শ্রীশ্রীমতী মহারাণী স্বর্ণময়ী, পুঁটিয়া-নিবাসিনী শ্রীশ্রীমতী রাণী শরৎসুন্দরী, কলিকাতা-নিবাসী শ্রীল শ্রীযুক্ত রাজা যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুর, বহরম-পুরনিবাসী শ্রীযুক্ত বাবু রামদাস সেন, রঙ্গপুর-নিবাসী শ্রীযুক্ত রায় রমণীমোহন রায় চৌধুরী বাহাদুর ও শ্রীযুক্ত কুমার মহিমারঞ্জন রায় চৌধুরী বাহাদুর ও ভাওয়াল-