বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গালা ভাষা ও সাহিত্য।
৭৫
to the formation of national character. I appeal then to your patriotism, I appeal to you on behalf of your mother tongue; at is well worthy your regard.”

 এক্ষণে বাঙ্গালা গ্রন্থকারদিগের প্রতি আমি কিছু না বলিয়া থাকিতে পারি না। তাঁহাদিগের প্রতি বিনীতভাবে আমার নিবেদন এই যে, তাঁহারা হীন অনুকরণরীতি পরিত্যাগ করুন। শিশু সন্তান যদি চিরকালই মাতার হাত ধরিয়া চলে, তবে সে কি কখন হাঁটিতে শিখিতে পারে? সেইরূপ বাঙ্গালা গ্রন্থকারেরা যদি চিরকাল ইংরাজদিগের হাত ধরিয়া চলেন, তাহা হইলে কি তাঁহারা কখন মহৎ গ্রন্থকার হইতে পারিবেন? অনুকরণের বিদ্যালয়ে মহত্ত্ব কখন শিখা যায় না। তাহারা আপনাদিগের স্বাধীন ভাবকে স্ফূর্ত্তি দিতে আরম্ভ করুন। শিশু সন্তান প্রথমে স্বাধীনভাবে হাঁটিবার সময় অনেক বার পড়িয়া যায় বটে, কিন্তু সেই রকম করিয়াই হাটিতে শিখে। সেইরূপ গ্রন্থকর্ত্তারা আপনাদের স্বাধীনভাবকে স্ফুর্ত্তি দিলে তাঁহাদিগের প্রথমে অনেক ভুল করিবার সম্ভাবনা, কিন্তু ক্রমে তাঁহারা শ্রেষ্ঠত্ব লাভ করিতে সক্ষম হইবেন। অনেক ত্রুটির মধ্যে যদি দুই একটি প্রকৃত অভিনব ভাব থাকে, বরং সে ভাল; কিন্তু নিস্তেজ নিয়মপরতা ও পরিশুদ্ধতা ভাল নহে। আর তাঁহারা আর একটি কাজ করুন, আমরা উপন্যাসে উপন্যাসে নাটকে নাটকে জ্বালাতন হইয়াছি, দেবতার দোহাই, তাঁহারা গুরুতর বিষয়ে গ্রন্থ লিখিতে আরম্ভ করুন।

 অবশেষে বঙ্গভাষা সমালোচনী সভার সভ্যদিগকে আমি বিশেষ ধন্যবাদ দিয়া প্রস্তাব সমাপন করিতেছি। তাঁহারা