বিষয়বস্তুতে চলুন

পাতা:বাজী রাও - সখারাম গণেশ দেউস্কর.pdf/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২
বাজী রাও।

হয় না। তবে যদি এরূপ দুর্ঘটনাই ঘটে, তবে আমার শিন্দে হোলকর আমার নিকটেই থাকিবেন।” বাজীরাও এই কথা সমাপ্ত করিতে না করিতে সামান্য ভৃত্যবেশী রাণোজী শিন্দে ও মহ্লার রাও হোলকর অগ্রসর হইয়া নিজামকে সেলাম করিলেন! নিজাম এই ব্যাপারে বাজীরাওয়ের অসাধারণ সাহস ও সারল্য দর্শনে অতিমাত্র বিস্মিত হইয়া বলিলেন,—“ইস্ মুল্কমে এক বাজী, ঔর সব পাজী!” অর্থাৎ এজগতে এক বাজীরাও ভিন্ন আর সকলেই পাজী (অধম)।”