বিষয়বস্তুতে চলুন

পাতা:বাজী রাও - সখারাম গণেশ দেউস্কর.pdf/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বান্দার নবাব-বংশের উৎপত্তি।
১০১

সমাজের প্রসিদ্ধ সর্দ্দার শ্রেণীতে পরিগণিত হইয়াছিলেন। তাঁহার পুত্র আল্লী বাহাদুর পেশওয়ে মাধব রাও নারায়ণের সময়ে ৪০ সহস্র সৈন্য সংগ্রহ-পূর্ব্বক বুন্দেলখণ্ডের পরস্পরবিবদমান নরপতিগণের পরাজয় করিয়া বার্ষিক ৭৫ লক্ষ টাকা আয়ের প্রদেশ অধিকার করেন। পেশওয়ের আদেশে মধ্য ভারতের বান্দা নগরে তাঁহার রাজধানী প্রতিষ্ঠিত হয়। তিনি নবাব উপাধিতে ভূষিত হইয়াছিলেন। তাঁহার বংশধরেরা অদ্যাপি “বান্দার নবাব” নামে পরিচিত। ১৮০৩ বান্দার নবাব।খৃষ্টাব্দে মহারাষ্ট্রপতি শেষ বাজী রাও যখন মার্কুইস অব ওয়েলেসলির প্রবর্ত্তিত “সবসিডিয়ারি সিষ্টেম”-সূত্রে আবদ্ধ হন, তখন বান্দার নবাবকে ইংরাজের সৈন্য-পোষণের ব্যয়-স্বরূপ বার্ষিক ৩৬ লক্ষ ১৬ হাজার টাকা আয়ের রাজ্যাংশ পরিত্যাগ করিতে হয়। কাল-প্রভাবে মস্তানীর বর্ত্তমান-বংশধরেরা ইন্দোরের রাজকুমার কলেজে শিক্ষা সমাপন করিয়া এক্ষণে মধ্য ভারতবর্ষের পোলিটিক্যাল এজেণ্টের অধীনতায় বার্ষিক ৩৬ হাজার টাকা বৃত্তি লইয়া বাস করিতেছেন। সে যাহা হউক, ১৭৪০ খৃষ্টাব্দের ১৭ই এপ্রিল খানদেশে বাজী রাওয়ের মৃত্যু হইলে মস্তানী তাঁহার চিতায় আরোহণপূর্ব্বক দেহত্যাগ করেন।