বিষয়বস্তুতে চলুন

পাতা:বিচিত্রা (প্রথম বর্ষ প্রথম খণ্ড).pdf/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SbrS <6> थांबणी অজানা পাস্থের মতো ডাক দিলে অতিথির ডাকে, • অপরূপ পুষ্পোচ্ছাসে, হে লতা, চিনালে আপনাকে । বেল জুই শেফালিরে জানি আমি ফিরে ফিরে, কত ফাঙ্কনের, কত শ্রাবণের, আশ্বিনের ভাষা তারা তো এনেছোচিত্তে, রঙীন করেছে। ভালোবাসা৷ চাপার কাঞ্চন আভা সে যে কার কণ্ঠস্বরে সাধা, নাগকেশরের গন্ধ সে যে কোন বেণীবন্ধে বাধা। বাদলের চামেলি যে কালো আঁখিজলে ভিজে, করবীর রাঙা রঙ কঙ্কণ-ঝঙ্কার সুরে মাখা, কদম্ব কেশরগুলি নিদ্রাহীন বেদনায় আঁকা ৷ তুমি সুদূরের দূতী, নুতন এসেছ নীলমণি, স্বচ্ছ নীলাম্বারসম নিৰ্ম্মল তোমার কণ্ঠ ধ্বনি । যেন ইতিহাসজালে বাধা নহো দেশে কালে, যেন তুমি দৈববাণী বিচিত্র বিশ্বের মাঝখানে, পরিচয়হীন তব আবির্ভাব, কেন এ কে জানে “কেন এ কে জানে”। এই মন্ত্র আজি মোর মনে জাগে ; তাই তো ছন্দের মালা গাঁথি অকারণ অনুরাগে । বসন্তের নানা ফুলে গন্ধ তরঙ্গিয়া তুলে, আম্রবনে ছায়া কঁপে মৌমাছির গুজরণ-গানে ; মেলে। অপরূপ ডানা প্ৰজাপতি, কেন এ কে জানে।