বিষয়বস্তুতে চলুন

পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়৷ 公霍》 কাল ভালো করে ঘুমুতেই পারি নি। কিন্তু তোমারও চোখ ছুটি যে রাঙা দেখাচ্ছে। ভাল ঘুম হয় নি বুঝি ? বিজয় । ঘুম ভালই হয়েছে। রাস। তবে । তবে ঠাণ্ড লেগেছে বোধহয় ? বিজয় । না, ভালোই আছি । - রাস । সে বললে শুনবো কেন মা ? একটা কিছু নিশ্চয় হয়েছে। সাবধান হওয়া ভালো, আজ আর স্নান কোরো ন৷ যেন। একবার উপরে যেতে হবে যে তোমার শোবার ঘরের লোহার সিন্দুকে যে দলিলগুলো আছে একবার ভালে। করে পড়ে দেখতে হবে। শুনচি নাকি চৌধুরীর ঘোষপাড়ার সীমানা নিয়ে একটা মামলা রুজু করবে। বিজয় । তার মামলা করবেন কে বললে ? রাস । ( অল্প হাস্য করয় ) কেউ বলে নি মা, আমি বাতাসে খবর পাই । তা না হলে কি এত বড় জমিদারীট। এতদিন চালাতে পারতাম । বিজয় । তারা কতটা জমি দাবী করচেন ? রাস। তা হবে বৈকি—খুব কম হলেও সেটা বিঘে দুই হবে । বিজয় । এই ? তা হ’লে তারাই নিন। এ নিয়ে মামলা-মকদ্দমার দরকার নেই। রাস । ( ক্ষোভের সহিত ) এ রকম কথা তোমার মতে। মেয়ের মুখে আশা করি নি মা। আজ বিনা বাধায় যদি হ-বিঘে ছেড়ে দিই, কাল যে আবার দুশো বিঘে ছেড়ে দিতে হবে না, তাই বা কে বললে !