বিষয়বস্তুতে চলুন

পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়৷ *> বিজয় । ভালই করেছেন দয়ালবাবু। দয়াল । কিন্তু একটা বিষয়ে সাবধান ক’রে দিই। বুড়োর বকতে বড় ভালবাসে—ইচ্ছে করে তোমার কাছে বসে খুব খানিকট ব’কে নিই, কিন্তু ভয় হয় পাছে বিরক্ত ক’রে তুলি । বিজয় । না—না, বিরক্ত হব কেন ? আপনার যা ইচ্ছে হয় বলুন না—শুনতে আমার ভালই লাগছে। দয়াল। কিন্তু তাই ব’লে বুড়োদের অত প্রশ্রয়ও দিয়ে না মা ! থামাতে পারবে না। আরও একটি হেতু আছে। আমার একটি মেয়ে হয়ে অল্প বয়সেই মারা যায়—বেঁচে থাকলে সে তোমার বয়সই পেতে। তোমাকে দেখে পৰ্য্যন্ত কেবল আমার তাকেই আজ মনে পড়ছে। বিজয়া। আপনার বুঝি আর মেয়ে নেই ? দয়াল । মেয়েও নেই, ছেলেও নেই, শুধু বুড়ে বুড়ি বেঁচে আছি। একটি ভাগ্নীকে মানুষ করেছিলুম, তার নাম নলিনী। কলেজের ছুটি হয়েছে ব’লে সেও আমার সঙ্গে এসেছে। একটু অসুস্থ নইলে— সহসা বিলাস প্রবেশ করিল বিলাস । (বিজয়ার প্রতি কঠিনভাবে) তারা চলে গেলেন তুমি একটা খোজ পৰ্য্যন্ত নিলে না ? একে বলে কৰ্ত্তব্যে অবহেলা ! এ আমি অত্যন্ত অপছন্দ করি। ( দয়ালের প্রতি ততোধিক কঠোরভাবে ) আপনাকে বলেছিলুম ওঁদের সঙ্গে যেতে । না গিয়ে এখানে বসে গল্প করচেন কেন ?