বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬
ভগবতী দেবী।

জগতে সেরূপ রমণীরত্ব, বা সেরূপ মহাপুরুষ অতি দুর্লভ সেবিসয়ে অণুমাত্র সন্দেহ নাই।

 পারিবারিক বন্ধন মনুষ্যহৃদয়ে সুখ, শান্তি ও পবিত্রতা বিস্তার করে। গুরু লঘু ভেদে পরিবারস্থ পরস্পরের প্রতি পরস্পরের প্রীতি ও পরিচর্য্যার বিনিময়ই ইহার কারণ। জনক জননী যদি নিঃস্বার্থ প্রীতিবশতঃ সন্তানের হিতকামনা না করিতেন, সন্তান যদি স্বাভাবিক ভক্তিবশে পিতামাতার সেবা না করিত, পতি যদি প্রণয়ের অনুরোধে পত্নীর সুখ সাধনে যত্নবান্ না হইতেন, এবং পত্নী যদি পৃথিবীর সমস্ত আকর্ষণ তুচ্ছজ্ঞান করিয়া সর্ব্বকালে সর্ব্বস্থানে পতির সুখ দুঃখের অংশভাগিনী না হইতেন, তাহা হইলে এই সংসার মরীচিকাসঙ্কুল মরুভূমি বা ভয়ঙ্কর শ্মশানভূমি হইতেও যে ভীষণতর হইত, তাহা কে না স্বীকার করিবেন? সুখদুঃখের অংশভাগী কাহাকেও যদি মানুষ ইহ সংসারে না পায়, তাহা হইলে সে জীবিত থাকিতে পারে না। কেহ কোন বিষয়ে অকৃতকার্য্য হইলে, তাহার সহিত সমবেদনা প্রকাশ করিবার অথবা তাহার দুঃখ উপশম করিবার জন্য ইহ সংসারে যদি তাহার কেহ না থাকে, তাহা হইলে তাহার হৃদয় যে দুঃখভারে অবনত ও ভগ্ন হইয়া পড়িবে, ইহা ধ্রুব নিশ্চিত। সেইরূপ কোন ব্যক্তি অসাধ্যসাধনে কৃতকার্য্য হইয়া গৃহে প্রত্যাগত হইলে, যদি তাহার মুখের দিকে প্রসন্নভাবে দৃষ্টিপাত করিবার তাহার কেহ না থাকে, তাহার উৎসাহ ও তৃপ্তির অংশভাগী হয়, এরূপ কোন প্রিয়জন সে ইহসংসারে অন্বেষণ করিয়া না পায়, তাহা হইলে সৎকার্য্য ও সাধনার তাহার অনুরাগ কোন ক্রমেই অনুদিন বৃদ্ধি প্রাপ্ত হইতে পারে না।

 ইহ সংসারে নারীপ্রকৃতি ও পুরুষপ্রক্বতি করুণাময় পরমেশ্বরের দুই