বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮
ভগবতী দেবী।

সাধ্য নহে। কারণ পরিণাম হেতুর অভ্যন্তরেই প্রস্ফুটিত ও উদ্দেশ্য উপায় মধ্যেই প্রাগ্বর্ত্তমান এবং বীজের অভ্যন্তরেই কল স্বভাবতঃ সন্নিহিত।

শ্বশ্রূ দুর্গাদেবী যতদিন পর্য্যন্ত জীবিত ছিলেন, ততদিন ভগবতী দেবী সাংসারিক অনেক বিষয়ে তাঁহার পরামর্শ গ্রহণ করিতেন। এক সময়ে দুর্গাদেবী ভগবতী দেবীকে বলিয়াছিলেন, “মা, এখন সন্তানের মা হইয়াছ, গৃহিণী হইয়াছ, এখনও কি সমস্ত বিষয়ে আমার পরামর্শ লইয়া কার্য্য করিতে হইবে?” তদুত্তরে ভগবতী দেবী বিনীত ভাবে বলিলেন, “মা বাপের নিকট সন্তান চিরকালই শিক্ষা করিবে। বাল্যকালেই মাতুলালয় হইতে এখানে আসিয়াছি। আপনিই লালন পালন করিয়াছেন, নানা বিষয়ে শিক্ষা দিয়াছেন। সংসারে আমার মা বলিতে আপনি ভিন্ন আর কেহই নাই। সাংসারিক বিষয়ে আমার অপেক্ষা আপনার জ্ঞান অনেক অধিক। যতদিন পর্য্যন্ত জীবিত থাকিবেন, ততদিন সকল বিষয়ে আপনার পরামর্শ লইয়াই কার্য্য করিব।” এই কথা শ্রবণ করিয়া দুর্গাদেবী আনন্দাশ্রু বিসর্জ্জন করিতে করিতে পুত্রবধূকে আশীর্ব্বাদ করিলেন। ভগবতী দেবী দুর্গাদেবীকে মাতৃবৎ শ্রদ্ধা ও ভক্তি করিতেন, দুর্গাদেবী পরলোক গমন করিলে, ভগবতী দেবী এরূপ শোকাকুল হইয়াছিলেন যে, মধ্যে মধ্যে তাঁহার নাম স্মরণ করিয়া মাতৃহীন শিশুর ন্যায় বিলাপ ও রোদন করিতেন।

 পরিবারস্থ জনগণ পদে পদে পরস্পরের ইচ্ছা, রুচি ও স্বচ্ছন্দতার বিরোধী হইবার সম্ভাবনা। অতএব যাহাতে মনোভঙ্গের কারণ না ঘটে, তদ্বিষয়ে যেমন সাবধান হওয়া আবশ্যক, তেমনই আবার ক্ষমাশীল হইতে যত্ন করাও সর্ব্বতোভাবে কর্ত্তব্য। উগ্র স্বভাবই অসহিষ্ণুতার কারণ।