বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পারিবারিক জীবন।
১০৫

সেই আমার কাশী, সেখানেই আমার বিশ্বেশ্বর।” পাঠকগণ, ভগবতী দেবীর এই উক্তি হইতেই উপলব্ধি করিবেন কিরূপ ধর্মভাবে তিনি সংসার সাধন করিয়াছিলেন। তাঁহার ধর্ম্মভাব ও সংসার সাধনের বিষয় যতই পর্য্যালোচনা করা যায়, ততই যেন অতি দীনভাবে বলিতে ইচ্ছা করে “হে সর্ব্বশক্তিমান পরমেশ্বর, তোমার অথণ্ড প্রতাপের পদতলশায়ী হইয়া যেন সতত শিক্ষা করি যে, এই বিশ্ব মধ্যে ধর্ম্মই কেবল মহত্ত্ব ও ঐশ্বর্য্যশ্রী সৃজন এবং পরিবর্ধন করিতে সমর্থ।”

 ভগবতী দেবী বৃদ্ধা শ্বশ্রূদেবীকে গৃহের অধিষ্ঠাত্রী দেবতার ন্যায় জ্ঞান করিতেন। এবং ভক্তি সহকারে তাঁহার সেবা শুশ্রূযায় সতত নিরত থাকিতেন। প্রতিদিন স্বহস্তে তিনি তাঁহার পরিচর্য্যা করিয়া আত্মপ্রসাদ লাভ করিতেন। এইরূপে তিনি গৃহের অন্যান্য ধর্মানুষ্ঠানের ন্যায় তাঁহার সেবা শুশ্রূবা নিত্য নৈমিত্তিক ধর্ম্মানুষ্ঠানের মধ্যে পরিগণিত করিয়াছিলেন।

 ভগবতী দেবী আজীবন ঠাকুরদাসের সুখ দুঃখের সঙ্গিনী ছিলেন। দুঃখে কষ্টে ভগবতী যখন ঠাকুরদাসের পার্শ্বে সমাসীন হইয়া তাহাকে মধুর বাক্যে সান্ত্বনা দিতেন, তখন ঠাকুরদাস সত্য সত্যই মনে করিতেন, তিনি যেন আর ইহ জগতের জীব নহেন; যেন স্বর্গরাজ্যে অবস্থিতি করিতেছেন এবং তাঁহার পার্শ্বদেশে কোন দেবীমূর্ত্তি অধিষ্ঠিত হইয়া তাঁহার মঙ্গল কামনায় নিরত রহিয়াছেন।[]


  1. O, woman! in our hours of ease,
    Uncertain, coy, and hard to please.
    When pain and anguish wring the brow,
    A ministering angel thou!—Scott.