বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পারিবারিক জীবন।
১১১

দেবী সংকল্পিত সদাব্রতানুষ্ঠানের নিমিত্ত আমরণ যত্নবতী ছিলেন। কিন্তু ঠাকুরদাস তীর্থযাত্রা কালে তাঁহার মানসিক শান্তি যে অনেক পরিমাণে হরণ করিয়া লইয়া গিয়াছিলেন, পাঠকগণ নিম্নলিখিত বিবরণ পাঠে তাহা সুস্পষ্ট হৃদয়ঙ্গম করিতে পারিবেন।

 ১২৭৬ সালে শ্রাবণ মাসে ভগবতী কাশীধামে গমন করেন। এবং সেখানে কয়েক দিবস অবস্থিতি করিয়া একদিন ঠাকুরদাসকে বলিলেন, “আপনাকে এখনও অনেকদিন বাঁচিতে হইবে। কায়িক অনেক কষ্ট পাইতে হইবে, এত তাড়াতাড়ি তীর্থস্থানে আগমন করা ভাল হয় নাই। দেশে চলুন, আপনার দ্বারা দেশের লোকের অনেক উপকার হইবে। আর কিছুকাল পরে শেষে তীর্থবাস করিবেন।” কিন্তু ঠাকুরদাস তীর্থবাস পরিত্যাগ করেন নাই।

 ভগবতী দেবীর বিবিধ সদগুণের উজ্জ্বল দৃষ্টান্তসমূহ বিভিন্ন পরিচ্ছেদে বিভক্ত করিয়া এই পুস্তকে সন্নিবেশিত হইল। সে সমুদায় পাঠকগণ তাঁহার পারিবারিক জীবনের অন্তর্ভুক্ত বিবেচনা করিবেন।