বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩০
ভগবতীদেবী।

দেবীকে সমভিব্যাহারে লইয়া কলিকাতায় যাইবার জন্য যত্ন পাইলেন। কিন্তু তিনি বলিলেন, “আমি কলিকাতায় যাইব না। কারণ যে সকল ছাত্রগণ বাটীতে ভোজন করিয়া বীরসিংহ বিদ্যালয়ে অধ্যয়ন করে, আমি এ স্থান পরিত্যাগ করিয়া স্থানান্তরে প্রস্থান করিলে, তাহারা কি করিয়া স্কুলে অধ্যয়ন করিবে? কে দরিদ্র বালকগণকে স্নেহ করিবে? বেলা দুই প্রহরের সময় অতিথি সকল ভোজন করিবার মানসে এখানে সমাগত হইলে, কে অভ্যর্থনাপূর্ব্বক তাঁহাদিগের পরিচর্য্যা করিবে? সকল কুটুম্ব আগমন করিবেন, কে তাঁহাদিগকে যত্ন করিয়া ভোজন করাইবে?” ভগবতী দেবী কলিকাতায় যাইতে সম্মত হইলেন না। তজ্জন্য বিদ্যাসাগর তাঁহার স্বতন্ত্র ব্যবস্থা করিয়াছিলেন। বর্ষাকাল সমাগত; একারণ বিদ্যাসাগর তাঁহার বাসার্থ সামান্য গৃহ নির্মাণ করাইয়া দিলেন।