দ্বাদশ পরিচ্ছেদ।
সরলতা ও পবিত্রতা।
যেখানে সরলতা সেইখানেই পবিত্রতা বিরাজ করে। কুটিলতা ও স্বার্থপরতা সরল ব্যক্তির হৃদয়কে কখন কলঙ্কিত করিতে পারে না। আলোকে ও অন্ধকারে যেরূপ প্রভেদ, সরলতা এবং কপটতায় সেইরূপ প্রভেদ। চন্দ্রের বিমল আলোকের ন্যায় সরলতা মানবচরিত্রকে উজ্জ্বল করিয়া রাখে। সরলতার সহিত সত্যের অতি নিকট সম্বন্ধ। বাস্তবিক সরলতা সত্যের ভিত্তিস্বরূপ। মুসলমান ধর্ম্মের প্রবর্তক মহম্মদ যখন বিশ্বাস করিলেন, ঈশ্বর এক এবং নিরাকার, তখন কার্য্যেও সেই মত প্রচার করিতে লাগিলেন, ইহাতে চতুর্দিক হইতে শত্রুগণ তাঁহার প্রাণনাশ করিতে উদ্যত হইল, মহম্মদের পিতৃব্য আবুতালাক এই চক্রান্তের বিষয় অবগত হইয়া, একদিন মহম্মদকে বলিলেন, “মহম্মদ, আমি তোমাকে সন্তানতুল্য স্নেহ করিয়া থাকি। কেহ যে তোমার মস্তকের এক গাছি কেশ উৎপাটন করে, ইহা আমার অভিপ্রেত নহে। অতএর বৎস! ক্ষান্ত হও, এখন হইতে তোমার হৃদয়ের বিশ্বাস গোপন করিয়া লোকের মনের মত কার্য্য কর।”
আবুতালাকের এই কথা শ্রবণ করিয়া, মহম্মদ অতি বিনীতভাবে বলিলেন, “আপনি স্নেহের বশীভূত হইয়া যাহা আদেশ করিতেছেন, তাহা সম্পূর্ণ কপটতা। বিশ্বাসকে বলিদান দিয়া, আমি কখনই কপটতাচরণ