বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সরলতা ও পবিত্রতা।
১৪৩

নাই শুনিয়া ভগবতী দেবী পরম সমাদরে তাঁহাকে সঙ্গে করিয়া গৃহে আনিলেন। পরে ব্রাহ্মণের পরিচর্য্যা করিয়া জিজ্ঞাসা করিলেন, “আপনার যে অর্থ সংগৃহীত হইয়াছে, তাহাতে আপনি কন্যাদায় হইতে কি মুক্তিলাভ করিতে পারিবেন? ব্রাহ্মণ উত্তর করিলেন, “না মা, আর ও ১০।২০ টাকা প্রয়োজন।” তখন ভগবতী দেবী বিংশতি মুদ্রা ব্রাহ্মণের হস্তে দিয়া বলিলেন, “গরীব ব্রাহ্মণের মেয়ের এই কয়টী মুদ্রা দয়া করিয়া গ্রহণ করিবেন।” ব্রাহ্মণ বিস্মিত হইয়া অশ্রুপূর্ণলোচনে গদগদ স্বরে বলিতে লাগিলেন, “মা, তুমি দেবী, না মানবী! আমার ভ্রমই যে আমার পক্ষে পরম মঙ্গলজনক হইল। কারণ, আজ সাক্ষাৎ দেবীমূর্ত্তির দর্শন লাভ আমার ভাগ্যে ঘটিল।” এই কথা বলিয়া ব্রাহ্মণ তথা হইতে প্রস্থান করিলেন।