বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৪
ভগবতীদেবী।

 ‘বহুতর’ বিদেশীয় মাতৃভক্ত মহাপুরুষের কথা শুনা যায়, কিন্তু তাঁহাদের সহিত মাতৃভক্ত বীর বিদ্যাসাগরের তুলনা সম্ভবে কি? ইতিহাসে উল্লেখ আছে, রোমের প্রসিদ্ধ সেনাপতি এবং সম্রাট জুলিয়াস্ সীজর যখন ইংলণ্ড বিজয়মানসে সাগর পার হইবার জন্য অর্ণবপোতে সসৈন্যে আরোহণ করেন, তখন ভয়ানক ঝড় বৃষ্টি উপস্থিত হইয়াছিল। প্রবল বাত্যাবিক্ষোভিত সিন্ধুর প্রলয় মূর্ত্তি দর্শনে নাবিকগণ ভীত হইলে, সীজর সদর্পে বলিয়াছিলেন, “ভয় নাই, এ তরি সীজরের সৌভাগ্য বহন করিতেছে।” পাঠকগণ! স্থিরচিত্তে প্রনিধান করুন এই দুই বীরের মধ্যে শ্রেষ্ঠ কে? একপক্ষে ভাবী বিজয়দৃপ্ত হৃদরের দুঃসাহসিকতা, —অপর পক্ষে মাতৃভক্ত বীরের মাতৃপূজার জন্য আত্মবলিদান! কোন্ বীর পূজার যোগ্য? কোন্ বীর প্রশংসনীয়? কোন্ বীর প্রাতঃস্মরণীয়?

 পাঠকগণ! ধর্ম্মজগতে এইরূপ ব্যাপারই একদিন সংঘটিত হইয়াছিল বটে। ভগবান্ শ্রীকৃষ্ণ ভূভারহরণজন্য হরিবিদ্বেষী দুর্ব্বত্ত কংসের কারাগারে জন্মগ্রহণ করিলে, পিতা বসুদেব যখন পাপাত্মার হস্ত হইতে সন্তানকে রক্ষা করিবার জন্য সেই সদ্যোজাত শিশুকে বক্ষে ধারণ করিয়া পলায়ন সময়ে কালিন্দী তটে আসিয়া উপস্থিত হন, তখন তাঁহারও এই অবস্থা! চতুর্দিক ঘন ঘটায় আচ্ছন্ন—মুহুর্মুহু মেঘগর্জ্জন—মূষলধারে বারিবর্ষণ–কালিন্দীর প্রবল জলোচ্ছাস! পুত্রবৎসল পিতা পরপারে উত্তীর্ণ হইবার মানসে কালিন্দীর প্রবল জলস্রোতে বাহ্যজ্ঞান শূন্য হইয়া ঝাঁপ দিলেন। প্রেমভক্তির পরীক্ষার শেষ হইল। বসুদেব পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। আধ্যাত্মিক জগতে উভয় ব্যাপারই একরূপ! একপক্ষে প্রেমের পরীক্ষা!—অপর পক্ষে ভক্তির পরীক্ষা! কিন্তু ভক্তি, প্রেম,