বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৮
ভগবতীদেবী।

মহাজ্ঞানী সক্রেটিস তাঁহার প্রিয় শিষ্যকে বলিয়াছিলেন,—“ক্রিটো! আমি সর্ব্বজনাধিগত অপরিবর্তনীয় নিয়তি পরিহারার্থ কোথায় গমন করিব?” যে নৈতিক বাধ্যতা প্রণোদিত হইয়। ধর্ম্মবীর ঈশা অসহ্য ক্রুশ যন্ত্রণা সহ্য করিয়াছিলেন; মহাত্মা সেণ্টপল রোমনগরস্থ কারাগৃহে সিংহ মুখে নিক্ষিপ্ত হইবার জন্য নির্ভীক হৃদয়ে প্রতীক্ষা করিয়াছিলেন; বীরহৃদয় মার্টিন লুথার পোপের ধর্মমতের বিরুদ্ধে অভ্যুত্থান করিয়াছিলেন; ধর্ম্মবীর পার্কার মার্কিণ দেশে বিশুদ্ধ ধর্ম্মমত প্রচার করিতে এবং কাফ্রি-দাসদিগের দাসত্বশৃঙ্খল মুক্ত করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইয়া মৃত্যুকে পর্য্যন্ত অগ্রাহ্য করিয়াছিলেন; চিরস্মরণীয় গ্যালিলিও আপনার বিচারক দিগের সম্মুখে রক্ত মাংসের দুর্ব্বলতা বশতঃ স্বীয় আবিষ্কৃত সত্যকে অস্বীকার করিয়া আবার তৎক্ষণাৎ পৃথ্বীতলে পদাঘাত করিয়া বলিলেন, “ইহা এখনও চলিতেছে!” যে কর্ত্তবাবুদ্ধি প্রণোদিত হইয়া নানক পঞ্জাবে একেশ্বরবাদ প্রচার করিতে গিয়া কোন প্রকার বাধাবিঘ্নে ভ্রূক্ষেপ করেন নাই; শ্রীচৈতন্য শান্তিপুরে ইষ্টক বৃষ্টির মধ্য দিয়া হরিনাম কীর্ত্তন করিতে করিতে গমন করিয়াছিলেন; রাজা রামমোহন রায় প্রাণহানির সম্ভাবনা সত্ত্বেও অকুণ্ঠিতচিত্তে উদ্দেশ্যপথে অগ্রসর হইয়াছিলেন, সেই কর্ত্তব্যজ্ঞান প্রণোদিত হইয়া কর্ম্মবীর বিদ্যাসাগর কর্ত্তব্যকার্য সম্পাদনার্থ যে মন, প্রাণ, ধন, সর্ব্বস্ব উৎসর্গ করিবেন ইহাতে আর বিচিত্র কি? বিধবাবিবাহ ব্যাপারে তাঁহার অসাধারণ অধ্যবসায়, আত্মোৎসর্গ, অবিশ্রান্ত পরিশ্রম ও বিশাল করুণ হৃদয়ের জন্য মুক্তকণ্ঠে প্রশংসা না করিয়া কেহই নিরন্ত থাকিতে পারেন না। বিবাদিগের বিবাহ দিতে প্রচুর ব্যয়ে তিনি ঋণগ্রস্ত হইয়া পড়েন। প্যারিচরণ সরকার প্রমুখ কতিপয় দেশবিখ্যাত