বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ক্ষমা ও সহিষ্ণুতা।
১৬৫

আমরা বলিয়াছি, গ্রামের সকল লোকই আমাদের সঙ্গে সদ্ভাবে আছে। তোমরা সকলে সন্ধ্যার সময় আমাদের বাটীতে গিয়া হাকিমের সঙ্গে একবার সাক্ষাৎ করিয়া আসিলেই সমস্ত গোলযোগ নিষ্পত্তি হইয়া যাইবে। আর তোমাদের সকলের নিমন্ত্রণ রহিল। রাত্রিতে সকলে আমাদের বাটীতে ভোজন করিবে।” গ্রামবাসীরা ভগবতীর উপদেশমত কার্য্য করিয়া ঘোষাল মহাশয়ের হস্ত হইতে নিষ্কৃতি লাভ করিয়াছিল। এরূপ দৃষ্টান্ত জগতে অতি দুৰ্লভ!

 ফলতঃ বিধবাবিবাহ সম্বন্ধে বিরুদ্ধবাদীরা খড়্গহস্ত হইয়া ঠাকুরদাসের উপর এরূপ অমানুষিক অত্যাচার করিয়াছিল যে, সে সকল অত্যাচারে পর্ব্বতও বিচলিত হয়, হিমশিলাও অগ্নিময় হয়। কিন্তু তিনি ও ভগবতী দেবী সেই সকল অত্যাচার যে ভাবে সহ্য করিয়া ছিলেন এবং অত্যাচারীদিগের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছিলেন, তাহা ভাবিলে মনে হয়,দ্বিতীয় যীশু খ্রীষ্ট বা হরিদাস, ঠাকুরদাস ও ভগবতীরূপ যুগল মূর্ত্তি ধারণ করিয় বীরসিংহে অবস্থিতি করিতেছিলেন।