বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চরিত্রমাহাত্ম্য।
১৭৭

পারি, এমন অন্য কিছুর সাহায্যে পারি না। প্রফুল্লচিত্ত ব্যক্তির নিকটে জগতের সামান্য পদার্থও সুন্দর ও সুখকর। যিনি সতত প্রফুল্লচিত্ত থাকেন, তিনি যেমন উৎসাহের সহিত জীবনের কার্য্যসমূহ সম্পাদন করিতে পারেন, সদা-বিরক্ত কর্কশস্বভাব ব্যক্তি তেমন পারেন না। প্রফুল্লচিত্ত ব্যক্তি যেমন স্বয়ং সর্ব্বদা সুখী থাকেন, অন্যকেও সেইরূপ সতত হুখী করেন। অন্য ব্যক্তি তাঁহাকে দেখিলেই সুখবোধ করে।

 এই অমূল্য প্রফুল্লচিত্ততা লাভ করিবার জন্য ধর্মই প্রকৃষ্ট উপায়। পৃথিবীতে প্রকৃত ধার্ম্মিক ব্যক্তিই প্রফুল্লচিত্ত হইতে পারেন। প্রফুল্লচিত্ততা জীবনের পবিত্রতা ও ঈশ্বরে অটল বিশ্বাসের ফল। যিনি রিপু সকলকে বশীভূত করিয়া শান্তচিত্ত হইয়াছেন, যিনি পাপাচরণ না করিয়া শুদ্ধমনা হইয়া জীবনের কর্ত্তব্য পালন করেন, যাঁহাকে কোনরূপ কৃতকার্য্যের জন্য অনুতাপ বা ভয় করিতে হয় না, এবং যিনি ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়াছেন, সেই সাধু-হৃদয়েই সর্ব্বদা প্রফুল্লতার হিল্লোল প্রবাহিত হইতে থাকে।