বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিতাভস্ম।
১৮৫

কীর্ত্তিই একমাত্র অবিনশ্বর!— কীর্ত্তিই তাহাকে চিরদিন অমর করিয়া রাখে!—মানুষের এই কীর্ত্তিই স্মরণ করিয়া অনন্তকাল ব্যাপিয়া জগৎ তাহার জন্য শোক প্রকাশ করে!

 শোক কি?—মর্ম্মন্তুদ করুণ বিলাপই কি শোক? না!—শোক অর্থে মনে হয়,—ইহা স্মৃতির উপাসনা! এই স্মৃতির উপাসনাতেই মনুষ্যত্বের গৌরব!—অনন্তকাল ব্যাপিয়া মানুষ, মানুষের জন্য অনুরাগ প্রকাশ করিবে,—ইহাই প্রকৃত শোক!—সেইজন্য মনে হয়, শোক, স্মৃতির উপাসনা! শোক,— অনন্ত সাধনা!

 বঙ্গসন্তানগণ! পুণ্যশীলা ভগবতী দেবীর চিতাভস্ম গ্রহণ করুন!—অনন্তকাল ব্যাপিয়া এই আদর্শ জননীর স্মৃতির উপাসনা করুন!—তাঁহার সাধনা করুন! বঙ্গজননীগণ!—সতীর চিতাভস্ম গ্রহণ করুন!— যাঁহারা পুণ্যশীলা, তাঁহারা পুণ্যের পূজা করুন! যাঁহারা আদর্শে জীবন গঠন করিতে যত্নশীলা, তাঁহারাও পুণ্যের আরাধনা করুন!—সকলে আদর্শজননী হউন!—ইহাই আপনাদের নিকট বঙ্গসন্তানগণের বিনীত প্রার্থনা!—আপনারাই বঙ্গের প্রতি গৃহের গৃহলক্ষ্মী,—আপনারাই গৃহলক্ষ্মী,—আপনারাই বঙ্গের প্রতি পর্ণকুটীরের অধিষ্ঠাত্রী দেবী, —আপনাদের স্তন্যসুধাপানে বঙ্গসন্তান শশিকলার ন্যায় অনুদিন বর্দ্ধিত,—আপনাদের স্নেহ মমতায় বঙ্গসন্তান চিরদিন পরিপুষ্ট,—আপনাদের শিক্ষায় দীক্ষার বঙ্গসন্তান শিক্ষিত ও দীক্ষিত,—আপনাদের আশীর্ব্বাদ তাহাদিগের একমাত্র সম্বল! —আপনারা সুমাতা হউন,—বঙ্গসন্তান, আপনাদেরই সুসন্তান বলিয়া