বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দ্বিতীয় পরিচ্ছেদ।


বিবাহ ও বধূজীবন।

 ১৭৩৫ শকে হুগলী জেলার অন্তঃপাতী বনমালিপুর গ্রামের ৼভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পৌত্র এবং রামজয় বন্দ্যোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সহিত ভগবতী দেবীর শুভপরিণয় কার্য্য সমাধা হইল। তখন ঠাকুরদাসের বয়ঃক্রম তেইশ কি চব্বিশ বৎসর; ভগবতী দেবী নবম বর্ষে পদার্পণ করিয়াছেন।

 আমরা এস্থলে ভগবতী দেবীর শ্বশুরকুলের সংক্ষিপ্ত পরিচয় পাঠকবর্গের অবগতির জন্য লিপিবদ্ধ করিলাম।

 ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয় সঙ্গতিসম্পন্ন ও সংস্কৃত শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তাঁহার পাঁচ পুত্র; সকলেই সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন। তৃতীয় পুত্রের নাম রামজয় বন্দ্যোপাধ্যায়। ইনিই ভগবতী দেবীর শ্বশুর। রামজয়, ঘাটাল মহকুমার অন্তঃপাতী বীরসিংহ গ্রামবাসী বিখ্যাত পণ্ডিত উমাপতি তর্কসিদ্ধান্তের দুর্গানাম্নী কনিষ্ঠা কন্যার পাণিগ্রহণ করেন। কালক্রমে রামজয়ের দুইটী পুত্র ও চারিটী কন্যা জন্মিয়াছিল। পুত্রদ্বয়ের মধ্যে জ্যেষ্ঠের নাম ঠাকুরদাস, কনিষ্ঠের নাম কালিদাস। কন্যা চারিটীর নাম—মঙ্গলা, কমলা, গোবিন্দময়ী ও অন্নপূর্ণা। ভুবনেশ্বর বার্দ্ধক্যনিবন্ধন