লোকদিগকে বহন করিয়া অধিক দিন যন্ত্রণাভোগ করিতে অসমর্থ। যিনি ত্রিভুবনপালক বিশ্বনিয়ন্তা, তিনি নিয়ত জাগ্রত থাকিয়া এই মামবজীবনের পরিচালক হইয়া স্থিতি করিতেছেন। তিনি মানবমণ্ডলীর আধ্যাত্মিক গতি ও লক্ষ্য নির্দ্দিষ্ট করিয়া যুগে যুগে নানা প্রকার লীলা প্রদর্শন করিতেছেন। সেই জন্য দেখিতে পাই ধর্ম্মবিপ্লব, সমাজবিপ্লব, সমাজসংস্কার ও সামাজিক পরিবর্ত্তনের সময়ে অবনীমণ্ডলে এক একজন মহাপুরুষের আবির্ভাব হয়। মহাত্মা রামমোহন, ডেভিড্ হেয়ার, রামকমল, রাধাকান্ত যে কর্ম্মক্ষেত্র প্রস্তুত করিয়াছিলেন, সেই কর্ম্মক্ষেত্রে কার্য্য করিবার জন্য অলৌকিক পৌরুষ ও প্রতিভাশালী, অসাধারণ অধ্যবসায়ী ও সহিষ্ণু, দয়া ও প্রেমের অবতার, এক বিরাট মহাপুরুষের আবির্ভাবের সময় উপস্থিত হইয়াছিল। সেইজন্য, বঙ্গের শুভদিনের সুপ্রভাতে বীরসিংহ ক্ষুদ্র পল্লীর দরিদ্র ব্রাহ্মণ ঠাকুরদাসের পর্ণকুটীরে বীরশিশু ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করিলেন। পুণ্যশীলা বীরমাতা ভগবতী দেবীর পবিত্র অঙ্কে বিরাজমান হইয়া তাঁহাকে ধন্য করিলেন।
পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/৫৮
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৪
ভগবতীদেবী।